× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৫, ০৩:৪০ পিএম

তারেক রহমানের সঙ্গে দেখা করলেন জয়শঙ্কর, পাশে জাইমা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৫, ০৩:৪০ পিএম

ছবি ফেসবুক থেকে নেওয়া।

ছবি ফেসবুক থেকে নেওয়া।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এ সময় তারেক রহমানের পাশে ছিলেন তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও।

বুধবার (৩১ ডিসেম্বর) বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় আসেন জয়শঙ্কর।

এদিকে ইতোমধ্যে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা সম্পূর্ণ হয়েছে। মানিক মিয়া এভিনিউয়ের সংসদ ভবন এলাকায় তার জানাজা সম্পূর্ণ হয়। সাবেক প্রধানমন্ত্রীকে শেষবারের মতো বিদায় জানাতে অজস্র মানুষ জড়ো হন।

জানা গেছে, খালেদা জিয়াকে তার স্বামী, প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।

বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টার একটু আগে বাংলাদেশের পতাকায় মোড়ানো একটি গাড়িতে করে খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানে তার ছেলে তারেক রহমানের বাসায় নেওয়া হয়। সেখানে তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানান খালেদা জিয়ার স্বজন ও বিএনপির নেতা কর্মীরা।

Link copied!