× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৬, ০১:৪৩ পিএম

‘ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে আলেমদের পিএইচডি স্কলারশিপ দেওয়া হবে’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৬, ০১:৪৩ পিএম

ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। ছবি : সংগৃহীত

ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। ছবি : সংগৃহীত

ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে আলেমদের জন্য পিএইচডি স্কলারশিপ দেওয়া হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাজধানীর ইসলামিক ফাউন্ডেশন ভবনে ‘মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা’ প্রকল্পের আওতায় বই বিতরণ কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, এই প্রকল্পের আওতায় বর্তমানে ২৪ লাখ ৩০ হাজারের বেশি শিক্ষার্থীকে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের শিক্ষা দেওয়া হচ্ছে। পাশাপাশি দেশের বড় বড় কারাগারেও কোরআন শিক্ষা কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে বন্দিদের মাঝেও নৈতিকতার চর্চা গড়ে ওঠে। তিনি জানান, অতীতে প্রকল্পটির আওতায় কিছু ভুয়া শিক্ষা কেন্দ্র গড়ে উঠেছিল, যা চিহ্নিত করে বন্ধ করা হচ্ছে।

তিনি আরও বলেন, সরকারের সময় সীমিত হলেও দায়িত্বকালে সব কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে। একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে। এর আগে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমকে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করতে প্রশাসন মন্ত্রণালয়ে একটি সারসংক্ষেপ পাঠানো হবে বলেও জানান তিনি।

আ ফ ম খালিদ হোসেন বলেন, ইসলামিক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আলেমদের পিএইচডি পর্যায়ের উচ্চশিক্ষার সুযোগ দেওয়া হবে। তারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ধর্ম ও সংশ্লিষ্ট বিষয়ে পড়াশোনা করবেন এবং এর ব্যয়ভার সরকার বহন করবে।

তিনি জানান, মডেল মসজিদ নীতিমালা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ইমাম ও মুয়াজ্জিনদের বেতন বৃদ্ধির জন্য অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন হলেও সাধারণ মসজিদ নীতিমালা ইতোমধ্যে প্রণয়ন করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ছালাম খান, ধর্ম মন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দিন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Link copied!