ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুক্রবার (২ জানুয়ারি) ৯টি ফ্লাইট বিকল্প বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর জনসংযোগ কর্মকর্তা কাওছার মাহমুদ জানান, আজকের আবহাওয়া পরিস্থিতি নিরাপদ উড্ডয়ন ও অবতরণের জন্য ফ্লাইটগুলোকে বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়েছে।
তথ্য অনুযায়ী, চারটি ফ্লাইট চট্টগ্রাম, চারটি ফ্লাইট কলকাতা ও একটি ফ্লাইট থাইল্যান্ডের ব্যাংকক বিমানবন্দরে ডাইভার্ট করা হয়।
কাওছার মাহমুদ বলেন, ঘন কুয়াশার কারণে ফ্লাইটগুলোকে নিরাপদভাবে বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়েছে। যাত্রী ও সংশ্লিষ্টদের সহযোগিতার জন্য ধন্যবাদ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন