ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ : সারা দেশে গ্রেপ্তার ৫১০ 

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ০৮:৫০ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

সারা দেশে গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্ট (ফেজ-২) পরিচালনা করে ৫১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় এই বিশেষ অভিযানে ৫১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া পুলিশি কার্যক্রমের অংশ হিসেবে ৩৬ হাজার ৭২১টি মোটরসাইকেল ও ৪৮ হাজার ৩৮৪টি গাড়ি তল্লাশি করা হয়। তল্লাশিকালে ২৭১টি অবৈধ মোটরসাইকেল আটক করা হয়। 

এ অভিযানে ৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।