× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০৩:২৩ পিএম

শুল্ক কমানো হয়েছে, এনইআইআর বন্ধ হবে না : ফয়েজ আহমদ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০৩:২৩ পিএম

ফয়েজ আহমদ তৈয়্যব। ছবি : সংগৃহীত

ফয়েজ আহমদ তৈয়্যব। ছবি : সংগৃহীত

মোবাইল ফোন আমদানিতে শুল্ক কমানো হয়েছে, সুতরাং ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) বন্ধ হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

রোববার (৪ জানুয়ারি) দুপুরে বিটিআরসি ভবন পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

ফয়েজ আহমদ বলেন, ব্যবসায়ীদের দাবি মেনে মোবাইল ফোন আমদানিতে যথেষ্ট শুল্ক কমানো হয়েছে। সুতরাং বন্ধ হবে না এনইআইআর (ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার)।

তিনি বলেন, গ্রাহকের হ্যান্ডসেট নিরাপদ রাখতে এনইআইআর পদ্ধতি সচল থাকবে। বিটিআরসিতে হামলাকারীদের বিচারের আওতায় আনা হবে বলে জানান তিনি। 

ফয়েজ আহমদ তৈয়্যব আরও বলেন, প্রতি বছর আমদানিকৃত মোবাইল সেটের অর্ধেকই শুল্ক ফাঁকি দিয়ে আসছে। এর বড় অংশই নকল, কপি এবং পুরোনো সেট, যা কেসিং পরিবর্তন করে গ্রাহকের কাছে নতুন বলে বিক্রি করা হচ্ছে। এই অবস্থা আর চলতে দেওয়া হবে না।

রূপালী বাংলাদেশ

Link copied!