× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৬, ০৩:৫৬ পিএম

ঢাকায় আসছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৬, ০৩:৫৬ পিএম

মার্কিন দূতাবাস ব্রেন্ট ক্রিস্টেনসেন। ছবি: সংগৃহীত

মার্কিন দূতাবাস ব্রেন্ট ক্রিস্টেনসেন। ছবি: সংগৃহীত

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ঢাকায় আসছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। আগামী ১২ জানুয়ারি তার যোগদানের বিষয়টি অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে এরই মধ্যে অবহিত করেছে ঢাকার মার্কিন দূতাবাস।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য এক সূত্র জানায়, মঙ্গলবার (৬ জানুয়ারি) ঢাকার মার্কিন দূতাবাসের এক প্রতিনিধিদল পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক ও রাষ্ট্রাচার প্রধান মো. নুরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় তারা নতুন রাষ্ট্রদূতের আগমন ও দায়িত্ব গ্রহণের বিষয়টি জানান।

ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মনোনীত ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৮তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রিস্টেনসেন যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। এর আগে ঢাকায় মার্কিন দূতাবাসে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার। ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

এর আগে ঢাকায় সর্বশেষ মার্কিন রাষ্ট্রদূত ছিলেন পিটার হাস। তিনি যুক্তরাষ্ট্রের ১৭তম রাষ্ট্রদূত হিসেবে ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশে দায়িত্ব পালন করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!