× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বাসস

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০১:২৪ পিএম

হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সালমান, আনিসুল ও দীপু মনি

বাসস

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০১:২৪ পিএম

সালমান, আনিসুল ও দীপু মনি। ছবি - সংগৃহীত

সালমান, আনিসুল ও দীপু মনি। ছবি - সংগৃহীত

রাজধানীর বাড্ডা থানাধীন এলাকায় মো. দুর্জয় আহম্মেদ নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনিকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

বুধবার (৬ জানুয়ারি) কারাগার থেকে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করে পুলিশ। 

এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। 

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তাদের এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদনটি মঞ্জুর করেন। 

গ্রেপ্তার দেখানোর পর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ২০ জুলাই মামলার বাদী মো. দুর্জয় আহম্মেদ (২৮) কোটা আন্দোলনের মিছিলে অংশগ্রহণ করে বাড্ডা থানাধীন মধ্যবাড্ডা ইউলুপের নিচে পোস্ট অফিস গলি মাথায় রাস্তার ওপর অবস্থানকালে  আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশনায় তাদের অনুসারীদের হাতে থাকা অবৈধ অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি গুলি করলে বাদীর দুই চোখ অন্ধ হয়ে যায়। 

অভিযোগে আরও বলা হয়, এ ঘটনায় বাদীর মাথায় পেছনে আঘাত লেগে তিনি গুরুতর আঘাতপ্রাপ্ত হন। ওই সময়ে আসামিরা বাদীকে মৃত ভেবে রাস্তায় ফেলে চলে যায়। পথচারী লোকজনের সহায়তায় বাদীকে এ এম জেড হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডাক্তার তাকে  জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে রেফার্ড করেন এবং পরে উন্নত চিকিৎসার জন্য তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নেন। 

ওই ঘটনায় ২০২৪ সালের ২০ নভেম্বর বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯০ জনের বিরুদ্ধে বাড্ডা থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন দুর্জয় আহম্মেদ।

Link copied!