× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৬, ০৫:০২ এএম

দিল্লি-আগরতলার পর কলকাতায়ও ভিসা সেবা বন্ধ করলো বাংলাদেশ

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৬, ০৫:০২ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দিল্লি ও আগরতলার পর এবার কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনে ব্যবসায়িক ও কর্মসংস্থান (ওয়ার্ক) ভিসা ছাড়া অন্য সব ধরনের ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানা গেছে। 

কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, আপাতত সেখানে কনস্যুলার সেবাসহ পর্যটক ও অন্যান্য ভিসা কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। তবে ব্যবসায়িক ও কর্মসংস্থান ভিসা চালু থাকবে।

সূত্রটি জানায়, বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে অন্তর্বর্তী সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, ব্যবসায়িক ও ওয়ার্ক ভিসা ছাড়া সব ধরনের ভিসা সেবা আপাতত বন্ধ রাখা হয়েছে।

এর আগে গত ২২ ডিসেম্বর দিল্লির বাংলাদেশ হাইকমিশন, ত্রিপুরার আগরতলায় সহকারী হাইকমিশন এবং শিলিগুড়ির ভিসা সেন্টার থেকেও ভিসা প্রদান ও কনস্যুলার সেবা সাময়িকভাবে স্থগিত করা হয়। সেই সিদ্ধান্তের পর থেকে এসব মিশনে এখনো ভিসা ও কনস্যুলার কার্যক্রম বন্ধ রয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!