× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ০৩:৫৪ এএম

বিশেষ অভিযানে সারাদেশে গ্রেপ্তার ৪৩১, উদ্ধার ৯ আগ্নেয়াস্ত্র

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ০৩:৫৪ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সারাদেশে চলমান বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’ এর অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ৪৩১ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় দেশের বিভিন্ন এলাকা থেকে ৯টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের সর্বশেষ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়মিত পুলিশি কার্যক্রম ও বিশেষ অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২৫ হাজার ৫১টি মোটরসাইকেল এবং ৩০ হাজার ৫০টি যানবাহন তল্লাশি করা হয়েছে। তল্লাশিকালে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৭২৯টি অবৈধ মোটরসাইকেল জব্দ করা হয় এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশ সদরদপ্তর জানায়, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনের লক্ষ্যে এই বিশেষ অভিযান সারাদেশে অব্যাহত থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!