× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৬, ০৬:৫৮ পিএম

৪ দেশের বাংলাদেশ মিশনের প্রেস সচিবকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৬, ০৬:৫৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বিদেশে বাংলাদেশ মিশনের প্রেস উইংয়ে দায়িত্ব পালনরত চার কর্মকর্তাকে অবিলম্বে কর্মস্থল থেকে অব্যাহতি নিয়ে দেশে ফিরে আসার নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সম্প্রতি তথ্য মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

চার মিশনের প্রেস সচিব হলেন মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) সুফি আব্দুল্লাহিল মারুফ, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কনসুলেট জেনারেল অফিস অব বাংলাদেশের প্রথম সচিব (প্রেস) মো. আরিফুর রহমান, সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) আসাদুজ্জামান খান ও জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) মো. ইমরানুল হাসান।

প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৫ সালের ১৭ মার্চ বিদেশে বাংলাদেশ মিশনের প্রেস উইংগুলোর চার জন কর্মকর্তাকে তাদের বর্তমান পদ ও কর্মস্থল থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য ১৫ কার্যদিবসের মধ্যে স্বদেশ প্রত্যাবর্তনের জন্য নির্দেশ দেওয়া হয়।

তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, পরে ১৩ এপ্রিল জারি করা প্রজ্ঞাপনটি বাতিল করে এ মিশনগুলোতে নতুন কর্মকর্তা নিয়োগ না হওয়া পর্যন্ত তাদের কর্মস্থলে দায়িত্ব পালনের অনুমতি দেওয়া হয়। ইতোমধ্যে এসব মিশনে নতুন কর্মকর্তা নিয়োগ করা হয়েছে এবং তাদের অনুকূলে সরকারি আদেশ জারি হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বর্তমান প্রেক্ষাপটে এসব কর্মকর্তাকে আবশ্যিকভাবে অবিলম্বে কর্মস্থল থেকে অব্যাহতি নিয়ে স্বদেশ প্রত্যাবর্তন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

রূপালী বাংলাদেশ

Link copied!