× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৬, ১০:৪৫ এএম

 ইসিতে চতুর্থ দিনের আপিল শুনানি শুরু

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৬, ১০:৪৫ এএম

চলছে চতুর্থ দিনের আপিল শুনানি। ছবি : সংগৃহীত

চলছে চতুর্থ দিনের আপিল শুনানি। ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের চতুর্থ দিনের শুনানি শুরু হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়াম (বেজমেন্ট-২)-এ নির্বাচন কমিশনের আপিল শুনানি কার্যক্রম শুরু হয়।

নির্বাচন কমিশন সূত্র জানায়, চতুর্থ দিনের কার্যক্রমে আপিল নম্বর ২১১ থেকে ২৮০ পর্যন্ত মোট ৭০ জন প্রার্থীর আপিল শুনানি অনুষ্ঠিত হবে। আজকের শুনানি বিকেল ৫টা পর্যন্ত চলবে।

এর আগে গত তিন দিনে মোট ২১০ জন প্রার্থীর আপিল শুনানি সম্পন্ন হয়েছে। প্রথম দিনে ৫২ জন, দ্বিতীয় দিনে ৫৭ জন এবং তৃতীয় দিনে ৪০ জন প্রার্থীর আপিল মঞ্জুর করা হয়েছে।

সংশোধিত তপশিল অনুযায়ী, আপিল নিষ্পত্তির সময় নির্ধারণ করা হয়েছে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। এরপর ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পাশাপাশি প্রতীক বরাদ্দ দেবেন।

নির্বাচনি প্রচার শুরু হবে ২২ জানুয়ারি। প্রার্থীরা আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রচার চালাতে পারবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
 

রূপালী বাংলাদেশ

Link copied!