× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৬, ০৩:১০ পিএম

ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে জরুরি তলব 

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৬, ০৩:১০ পিএম

মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াউ সোয়ে মো। ছবি : সংগৃহীত

মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াউ সোয়ে মো। ছবি : সংগৃহীত

সীমান্তের ওপারে গোলাগুলি ও বাংলাদেশি আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াউ সোয়ে মোকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি তলব করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাষ্ট্রদূতকে তলব করে মিয়ানমার সীমান্তের ওপার থেকে আসা গুলিতে টেকনাফের ৯ বছরের শিশু হুজাইফা আফনান আহত হওয়ার ঘটনার প্রতিবাদ জানানো হয়।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তলবের সময় মিয়ানমারের রাষ্ট্রদূতকে এটা মনে করিয়ে দেওয়া হয়েছে যে বাংলাদেশে অপ্ররোচিতভাবে গুলি চালানো আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং সুষ্ঠু পার্শ্ববর্তী সম্পর্কের জন্য বাধা।

এতে আরও বলা হয়েছে, বাংলাদেশ মিয়ানমারকে আহ্বান জানিয়েছে যে, ভবিষ্যতে এমন আন্তঃসীমান্ত পারাপারের ঘটনা বন্ধ করতে তাদের পুরো দায়িত্ব গ্রহণ এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশ আরও অনুরোধ করেছে, মিয়ানমার কর্তৃপক্ষ এবং মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর মধ্যে যা কিছু ঘটে, তা কোনোভাবেই বাংলাদেশের মানুষের জীবন-জীবিকার ওপর প্রভাব ফেলার অনুমতি দেওয়া যাবে না।

এ সময় রাষ্ট্রদূত কিয়াউ সোয়ে মো আশ্বস্ত করেছেন, মিয়ানমার সরকার এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে পদক্ষেপ নেবে এবং আহত ও তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, রোববার (১১ জানুয়ারি) সকাল ৯টার দিকে বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ছোড়া গুলিতে আহত হয় টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকার শিশু হুজাইফা। এদিন সন্ধ্যা ৬টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নিয়ে আসা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার মস্তিষ্কে গুলি রয়ে গেছে। যার ফলে মস্তিষ্কের চাপ কমাতে খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!