× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ০৮:১১ পিএম

‘হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকের জিজ্ঞাসাবাদ

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ০৮:১১ পিএম

বুশরা আফরিন। ছবি- সংগৃহীত

বুশরা আফরিন। ছবি- সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রথম চিফ হিট অফিসার (সিএইচও) বুশরা আফরিনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে ঢাকায় দুদকের প্রধান কার্যালয়ে তাকে তলব করা হয়।

দুদক সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টা থেকে প্রায় দেড় ঘণ্টা ধরে বুশরা আফরিনকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের উপপরিচালক মো. সাইদুজ্জামান এ জিজ্ঞাসাবাদ পরিচালনা করেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সাবেক ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চলমান অনুসন্ধানের অংশ হিসেবেই তার কন্যা বুশরা আফরিনকে ডাকা হয়।

দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ‘সাবেক মেয়র আতিকুল ইসলামের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের তদন্ত চলছে। এসব সম্পদ অর্জনের ক্ষেত্রে তার পরিবারের সদস্যদের কোনো সম্পৃক্ততা রয়েছে কি না সে বিষয়ে বিস্তারিত জানতেই তার কন্যাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।’

উল্লেখ্য, বুশরা আফরিন ডিএনসিসির সাবেক মেয়র আতিকুল ইসলামের মেয়ে। তিনি ২০২৩ সালের মে মাসে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ‘চিফ হিট অফিসার’ হিসেবে নিয়োগ পান, যা সে সময় ব্যাপক আলোচনার জন্ম দেয়।

জুলাই আন্দোলনের পর সৃষ্ট রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে সাবেক মেয়র আতিকুল ইসলাম গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে দুদকের অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। একই মামলার ধারাবাহিকতায় তার স্ত্রী শায়লা শগুফতা ইসলাম ও কন্যা বুশরা আফরিনের বিদেশযাত্রায় গত ৭ জানুয়ারি আদালত নিষেধাজ্ঞা জারি করেন।

দুদকের অভিযোগ অনুযায়ী, ক্ষমতার অপব্যবহার ও দরপত্রে অনিয়মের মাধ্যমে মশার লার্ভা নিধনের ওষুধ ছিটানোর যন্ত্র কেনাকাটায় সরকারি অর্থের অপচয়, দুর্নীতি এবং অর্থ পাচারের সঙ্গে আতিকুল ইসলামসহ সংশ্লিষ্ট অন্যরা জড়িত ছিলেন। এ সংক্রান্ত অভিযোগের তদন্তের অংশ হিসেবেই পরিবারের সদস্যদের সম্পদের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

দুদকের ভাষ্যমতে, আতিকুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের নামে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এবং কানাডা ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে জ্ঞাত আয় বহির্ভূত স্থাবর ও অস্থাবর সম্পদ থাকার তথ্য পাওয়া গেছে।

ব্যক্তিগত শিক্ষাজীবনের বিষয়ে জানা গেছে, বুশরা আফরিন ঢাকার একটি স্কুলে মাধ্যমিক স্তর পর্যন্ত পড়াশোনা করেন। পরে তিনি কানাডায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। এরপর কানাডার কুইন্স ইউনিভার্সিটি থেকে গ্লোবাল ডেভেলপমেন্ট স্টাডিজ বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন। এ ছাড়া তিনি ঘানার ইনস্টিটিউট অব লোকাল গভর্নমেন্টেও পড়াশোনা করেছেন।

প্রসঙ্গত, এর আগে ২০২৪ সালের ১৬ অক্টোবর ঢাকার মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে তার বিরুদ্ধে দায়ের করা একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং বিভিন্ন দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। বর্তমানে এসব মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়া চলমান রয়েছে।

Link copied!