× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ১০:৩৪ এএম

ইসিতে চলছে শেষ দিনের আপিল শুনানি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ১০:৩৪ এএম

চলছে আপিল শুনানি। ছবি : সংগৃহীত

চলছে আপিল শুনানি। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের আদেশের বিরুদ্ধে আপিলের শেষ দিনের শুনানি রোববার (১৮ জানুয়ারি) শুরু হয়েছে।

সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে শুরু হওয়া এই শুনানি বিকেল ৫টা পর্যন্ত চলবে। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, আজ অবশিষ্ট সব আপিলের শুনানি গ্রহণ করা হবে।

এখন পর্যন্ত কমিশন ৪০০ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে। বাতিল হয়েছে ২০০টি আবেদন এবং স্থগিত রয়েছে ৩০টি আপিল।

গত শনিবার (১৭ জানুয়ারি) অষ্টম দিনে ১১২টি আপিলের শুনানি গ্রহণ করা হয়েছিল। এতে ৪৫টি আপিল মঞ্জুর হয়েছে। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে মঞ্জুর হয়েছে ৪৩টি এবং গ্রহণের বিরুদ্ধে মঞ্জুর হয়েছে দুটি। কমিশন ৩৭টি আপিল নামঞ্জুর করেছে। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নামঞ্জুর হয়েছে ১৩টি এবং গ্রহণের বিরুদ্ধে নামঞ্জুর হয়েছে ২৪টি।

শুনানির সময় ৯টি আপিল স্বেচ্ছায় প্রত্যাহার করা হয়েছে। ২ জন আপিলকারী অনুপস্থিত ছিলেন। এ ছাড়া ১৯টি আপিল অপেক্ষমাণ।

গত ৪ জানুয়ারি বাছাইয়ের শেষ দিনে জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা ২,৫৬৮টি মনোনয়নপত্রের বিপরীতে ১,৮৪২ জন প্রার্থীর মনোনয়ন বৈধ এবং ৭২৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেছিলেন। এরপর রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে মোট ৬৪৫টি আপিল করা হয়েছে।

তপশিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং প্রতীক বরাদ্দ করা হবে ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচার শুরু হবে ২২ জানুয়ারি থেকে, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ নির্ধারিত ১২ ফেব্রুয়ারি হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!