ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

প্রেস সচিবের রহস্যময় পোস্ট

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ০৪:৩২ পিএম
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে সম-সাময়িকসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে নিয়মিত পোস্ট করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম। তবে এবার তার এক পোস্ট ঘিরে নেটিজেনদের মধ্যে নানামূখী কৌতূহলের সৃষ্টি হয়েছে।

রোববার (১৮  জানুয়ারি) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে দেওয়া এক পোষ্টে প্রেস সচিব লিখেন, আলহামদুলিল্লাহ।

এর আগে, শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় হজরত শাহ ছৈয়দ আহমদ গেছু দরাজ শাহ পীর কল্লা (রা.)-এর মাজার পরিদর্শন ও জিয়ারত শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম বলেন, নির্বাচন অনুষ্ঠানের জন্য রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তাদের প্রস্তুতি সম্পন্ন। পাশাপাশি নিরাপত্তার জন্য নিরাপত্তা বাহিনীর প্রস্তুতিসহ পোস্টাল ব্যালটের কাজও সম্পন্ন হয়েছে। এখন বলা যেতে পারে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের জন্য অপেক্ষামাত্র।

তিনি বলেন, যারা গণভোট নিয়ে সমালোচনা করছেন, তাদের জানার পরিধি কম। কারণ, পৃথিবীর যেসব দেশে গণভোট হয়েছে, সেখানে সরকার গণভোটে ‌‌‘হ্যাঁ’ অথবা ‘না’-এর পক্ষ নিয়ে থাকে। যেহেতু এই সরকার সংস্কারের পক্ষে তাই ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কথা বলছে। মূলত সংস্কারের সমষ্টিগত প্যাকেজ হচ্ছে গণভোট। যাতে এ দেশে অপশাসন অথবা স্বৈরাচার ফিরে না আসে কিংবা শেখ হাসিনার মতো শাহি দৈত্য-দানব না হয়, সে জন্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। 

শফিকুল আলম বলেন, বিগত সময়ে দিনের ভোট রাতে হওয়ায় মানুষ ভালোভাবে ভোট দিতে না পারলেও এবার মানুষ ভোট দিতে পারবে। এ সরকার তাদের কাজের মধ্য দিয়ে প্রমাণ করবে, তাদের কোনো পক্ষপাতিত্ব নেই।