× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৬, ০৬:২৭ পিএম

হাদির পরিবারকে কোটি টাকার ফ্ল্যাট দিল সরকার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৬, ০৬:২৭ পিএম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি। ছবি : সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি। ছবি : সংগৃহীত

জুলাই অভ্যুত্থানের সম্মুখসারীর যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির পরিবারকে রাজধানীর লালমাটিয়ায় একটি সুসজ্জিত ফ্ল্যাট দিচ্ছে সরকার। ফ্ল্যাট ক্রয় ও আনুষঙ্গিক খরচের জন্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়কে এক কোটি টাকার ‘বিশেষ অনুদান’ প্রদানের অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

মঙ্গলবার (২০ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয় থেকে এই বরাদ্দ সংক্রান্ত চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। তবে ফ্ল্যাট হস্তান্তরের ক্ষেত্রে ওসমান হাদির স্ত্রী ও সন্তানের পরিচয় নিশ্চিত হওয়ার শর্ত দেওয়া হয়েছে।

জুলাই অভ্যুত্থান এবং পরবর্তী সময়ে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে রাজপথে সক্রিয় থেকে আলোচনায় আসেন শরীফ ওসমান বিন হাদি। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণাও দিয়েছিলেন তিনি।

গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগ চলাকালে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন হাদি। উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

হাদির মৃত্যুর পর জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গভীর শোক প্রকাশ করেছিলেন। সে সময় তিনি স্পষ্টভাবে ঘোষণা দিয়েছিলেন যে“শহীদ হাদির স্ত্রী ও তার একমাত্র সন্তানের দায়িত্ব নেবে রাষ্ট্র। 

রূপালী বাংলাদেশ

Link copied!