× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৬, ১০:১০ পিএম

সোশ্যাল মিডিয়ায় ১২টা বাজিয়ে দিচ্ছে : সিইসি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৬, ১০:১০ পিএম

প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম. নাসির উদ্দিন। ছবি- সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম. নাসির উদ্দিন। ছবি- সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় আমাদের বিরুদ্ধে লেখালেখি করে ১২টা বাজিয়ে দিচ্ছে। সাংবাদিকদের সহায়তায় মানুষ এখন সঠিক তথ্য পাচ্ছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে রাজনৈতিক দলগুলোকে পোস্টাল ভোটিং সিস্টেম নিয়ে বিফ্রিংয়ের সময় এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ, আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ, সিনিয়র সচিব আখতার আহমেদ এবং ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিইসি বলেন, বিশ্বের ১২২টি দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য পোস্টাল ব্যালটের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি সফল হলে বাংলাদেশের নাম বিশ্ব ইতিহাসে উজ্জ্বল হবে। আগে দেশে কেউ এমন সাহসী ও ঝুঁকিপূর্ণ উদ্যোগ নেয়নি। অনেক উন্নত দেশও এ কাজে সক্ষম হয়নি, বাংলাদেশ তা করে দেখাচ্ছে।

তিনি আরও জানান, এই উদ্যোগের মধ্যে নানা ঝামেলা ও চ্যালেঞ্জ থাকলেও নির্বাচনি দলের টিম নিরলসভাবে তা মোকাবিলা করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার বিষয়ে সিইসি বলেন, ভুল বোঝাবুঝি হতে পারে, কিন্তু কোনো অনৈতিক উদ্দেশ্য নেই। সাংবাদিকরা যদি সঠিক তথ্য প্রচার করেন, প্রক্রিয়াটি আরও দ্রুত বাস্তবায়িত হবে।

সিইসি জানান, ‘শুধু প্রবাসী নয়, যারা কর্মস্থলের কারণে নিজ এলাকায় থাকতে পারেন না বা যারা কারাগারে রয়েছেন, তাদেরও ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, এর আগে কেউ এত সাহসিকতার সঙ্গে এই কাজ শুরু করেনি। আমরা প্রথমবারের মতো এটি বাস্তবায়ন করছি।’

রূপালী বাংলাদেশ

Link copied!