× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ১০:৫৬ এএম

যেসব জেলায় ডিজিটাল জামিননামা উদ্বোধন করলেন আইন উপদেষ্টা

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৬, ১০:৫৬ এএম

ড. আসিফ নজরুল। ছবি : সংগৃহীত

ড. আসিফ নজরুল। ছবি : সংগৃহীত

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল মানিকগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, জয়পুরহাটসহ আট জেলায় ডিজিটাল জামিননামা (ই-বেইলবন্ড) উদ্বোধন করেছেন। 

বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় সচিবালয়ে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

নতুন এই ই-বেইলবন্ড সেবার মাধ্যমে বন্দিকে দ্রুত মুক্তি দেওয়া সম্ভব হবে। অনলাইনে বেইলবন্ড দাখিলের মাধ্যমে আসামিকে এক ঘণ্টার মধ্যে জামিন দেওয়া যাবে। এর আগে আসামি জামিন পেতে দশ থেকে বারো ধাপ পার হয়ে থাকতেন। ফলে অতিরিক্ত খরচ ও ভোগান্তি চলত।

ডিজিটাল সিস্টেমে কে কখন সাইন করেছেন, তার সম্পূর্ণ রেকর্ড থাকবে। ফলে কারো পক্ষ থেকে জামিন প্রক্রিয়া দীর্ঘায়িত করার সুযোগ থাকবে না।

আইন মন্ত্রণালয় জানিয়েছে, বিচারব্যবস্থার আধুনিকায়ন এবং বিচারপ্রার্থী জনগণের দুর্ভোগ কমানোর উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রচলিত কাগজভিত্তিক বেইলবন্ড পদ্ধতির বদলে ই-বেইলবন্ড প্রবর্তন আইনজীবী, কারা প্রশাসন ও বিচারপ্রার্থী সবার জন্য সময় ও ব্যয় সাশ্রয়ে সহায়ক হবে।

প্রথম ধাপে নারায়ণগঞ্জ জেলায় কার্যক্রম শুরু হয়ে সফলভাবে চলছে। আজ মানিকগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, জয়পুরহাট, মৌলভীবাজার, পঞ্চগড়, ঝালকাঠি ও শেরপুর জেলায় এই সেবা চালু হয়েছে।

Link copied!