× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬, ০৬:৩২ এএম

ভোট ঘিরে ১২ দিন মাঠে থাকবে যৌথ বাহিনী

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬, ০৬:৩২ এএম

টহলরত যৌথবাহিনী। ছবি : সংগৃহীত

টহলরত যৌথবাহিনী। ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশজুড়ে যৌথ বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (২১ জানুয়ারি) নির্বাচনকে ঘিরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভায় এ তথ্য জানান স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সভায় স্বরাষ্ট্র সচিব বলেন, ভোটের আগে চার দিন, ভোটের দিন এবং ভোটের পর আরও সাত দিন মাঠে থাকবে যৌথ বাহিনীর সদস্যরা।

তিনি আরও বলেন, আগামী পাঁচ দিনের মধ্যে স্থানীয় পর্যায়ে বডি ক্যামেরা পৌঁছে যাবে। প্রয়োজনে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ড্রোন ব্যবহার করবেন।

তিনি আরও জানান, আজ থেকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবের নেতৃত্বে একাধিক টিম নির্বাচন-সংক্রান্ত মাঠপর্যায়ের সব তথ্য ২৪ ঘণ্টা মনিটরিং ও রেকর্ড করবে।

নাসিমুল গনি বলেন, বডি ক্যামেরার মাধ্যমে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট এলাকার সঙ্গে সংযুক্ত হওয়া যাবে এবং এর মাধ্যমে সব ঘটনা রেকর্ড করা সম্ভব হবে।

সভায় বডি ক্যামেরা ব্যবহারের পদ্ধতি নিয়ে একটি ভিডিওচিত্রও উপস্থাপন করা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!