× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬, ০৫:৫৮ পিএম

বাংলাদেশের তিন জেলা ভ্রমণে সতর্ক করল যুক্তরাজ্য

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬, ০৫:৫৮ পিএম

যুক্তরাজ্য ও বাংলাদেশের পতাকা। ছবি : সংগৃহীত

যুক্তরাজ্য ও বাংলাদেশের পতাকা। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এবং বর্তমান পরিস্থিতিতে  বাংলাদেশ ভ্রমণে ব্রিটিশ নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাজ্য। জরুরি প্রয়োজন ছাড়া পার্বত্য তিন জেলায় ভ্রমণ না করা জন্য বলা হয়েছে। যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) এই ভ্রমণ সতর্কতা প্রকাশ করেছে।

পার্বত্য চট্টগ্রামের এই তিন জেলা হলো রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান।

এফসিডিও জানিয়েছে, বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। নির্বাচনি প্রচার শুরু হয়েছে ২২ জানুয়ারি। এ অবস্থায় এফসিডিও চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ না করতে পরামর্শ দিচ্ছে। এই এলাকায় নিয়মিত সহিংসতা ও অন্যান্য অপরাধমূলক ঘটনার খবর পাওয়া যায়, বিশেষ করে দুর্গম এলাকাগুলোতে।

মূলত সন্ত্রাসবাদ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এফসিডিও সতর্ক করেছে, এ সময়ে সন্ত্রাসীরা হামলা চালানোর চেষ্টা করতে পারে। এসব হামলা নির্বিচারে হতে পারে এবং বিদেশি নাগরিকদের যাতায়াতের স্থানগুলোও এর লক্ষ্য হতে পারে। সম্ভাব্য ঝুঁকিপূর্ণ স্থানগুলোর মধ্যে রয়েছে—সরকারি ও বেসরকারি ভবন, রেস্তোরাঁ ও ক্যাফে, গণপরিবহন, জনাকীর্ণ এলাকা, ধর্মীয় স্থাপনা ও রাজনৈতিক সমাবেশ।

এফসিডিও বলেছে, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বাংলাদেশে গণঅভ্যুত্থান ঘটে। সে সময় দেশজুড়ে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। এতে বহু মানুষ নিহত ও আহত হন। এফসিডিও জানায়, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরিস্থিতি এখনো অস্থিতিশীল। বিভিন্ন রাজনৈতিক দল নিয়মিত সমাবেশ ও বিক্ষোভ করছে, যা খুব দ্রুত সহিংসতায় রূপ নিতে পারে এবং সংঘর্ষের ঘটনা ঘটছে।

বিশেষ করে ‘হরতাল ও বিক্ষোভের সময়’ দেশের বিভিন্ন শহরে অগ্নিসংযোগ, সহিংসতা ও ভাঙচুরের ঘটনা ঘটে, যা প্রাণহানির কারণও হতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করে ব্রিটিশ নাগরিকদের সতর্ক হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এফসিডিও আরও বলেছে, মাঝেমধ্যে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনাও ঘটেছে। এ ছাড়া পুলিশ ও নিরাপত্তা বাহিনীকেও লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এসব হামলার মধ্যে বড় শহরগুলোতে ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ব্যবহার করে বিস্ফোরণের ঘটনাও রয়েছে।

এফসিডিও জনগণকে দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতির প্রতি সতর্ক থাকতে বলেছে। বিক্ষোভ, রাজনৈতিক সমাবেশ ও বড় জমায়েত এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। কোথাও বিক্ষোভ শুরু হতে দেখলে দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। এ ছাড়া স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করতে এবং স্থানীয় গণমাধ্যমের খবর নিয়মিত দেখতে বলা হয়েছে। ভ্রমণ সতর্কতা হালনাগাদ হলে ইমেইল নোটিফিকেশন নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!