ক্ষমতার অপব্যবহার, অনিয়ম-দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ২৯ জানুয়ারি তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
সোমবার (২৬ জানুয়ারি) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে, গত বছরের নভেম্বরে এজাজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম-দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক। গত বছরের ১২ ফেব্রুয়ারি ডিএনসিসির প্রশাসক হিসেবে মোহাম্মদ এজাজকে এক বছরের জন্য নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন