× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ০১:৩১ এএম

বাংলাদেশের অকৃত্রিম বন্ধু মার্ক টালির মৃত্যুতে পররাষ্ট্র উপদেষ্টার শোক

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ০১:৩১ এএম

প্রখ্যাত সাংবাদিক মার্ক টালি ও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ছবি : সংগৃহীত

প্রখ্যাত সাংবাদিক মার্ক টালি ও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ছবি : সংগৃহীত

প্রখ্যাত সাংবাদিক ও বাংলাদেশের অকৃত্রিম বন্ধু স্যার উইলিয়াম মার্ক টালির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। 

এক শোকবার্তায় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে স্যার মার্ক টালির বিস্তৃত ও সাহসী প্রতিবেদন তাকে সব বাংলাদেশির কাছে চিরস্মরণীয় করে রাখবে। তার সংবাদ পরিবেশন বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বিশ্বব্যাপী সমর্থন ও সহানুভূতি আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

তিনি স্মরণ করেন, ১৯৭১ সালে বিবিসি রেডিওতে প্রচারিত স্যার টালির প্রতিবেদন ছিল বাংলাদেশের মানুষের জন্য তথ্য ও অনুপ্রেরণার অন্যতম প্রধান উৎস।

পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের পক্ষ থেকে স্যার মার্ক টালির পরিবার, স্বজন ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, গতকাল রোববার বিকেলে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মার্ক টালি। তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। এক সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় বিবিসির দক্ষিণ এশিয়াবিষয়ক সংবাদদাতা ছিলেন মার্ক টালি।

রূপালী বাংলাদেশ

Link copied!