ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

প্রায় ৪ হাজার গণমাধ্যমকে ভোটের পাস দেবে নির্বাচন কমিশন

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ০৯:১৮ এএম
নির্বাচন কমিশন। ছবি : সংগৃহীত

গণভোট ও সংসদ নির্বাচনে সংবাদ সংগ্রহ এবং প্রচারের জন্য প্রায় চার হাজার গণমাধ্যমকে ভোটের অনুমোদন দেবে নির্বাচন কমিশন (ইসি)। 

সোমবার (২৬ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে ইসির জনসংযোগ শাখা।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সরকার অনুমোদিত সব হাউসের সাংবাদিক ও স্টাফদের সাংবাদিক কার্ড ও গাড়ির স্টিকার দেবে নির্বাচন কমিশন। ইতোমধ্যে ৩ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে বলা হয়েছে।

জানা গেছে, ইসির তালিকা অনুযায়ী টিভির অনলাইন পোর্টাল রয়েছে ১৮টি; দৈনিক পত্রিকার অনলাইন পোর্টাল ১২৯টি; আঞ্চলিক অনলাইন মিডিয়া ৬১টি; অনলাইন নিউজ পোর্টাল ২৬৩টি।

এ ছাড়া দৈনিক সংবাদপত্র ১৩৯৭টি, অর্ধসাপ্তাহিক ৩টি, সাপ্তাহিক ১২৩১টি, পাক্ষিক ২১৫টি, মাসিক ৪৫১টি, দ্বিমাসিক ৯টি, ত্রৈমাসিক ৩৭টি, চতুর্মাসিক ১টি, ষান্মাসিক ২টি এবং বার্ষিক ২টি। সব মিলিয়ে সংবাদপত্রের সংখ্যা ৩ হাজার ৩৪৭। এর মধ্যে ঢাকায় প্রকাশিত ১৪২২ এবং ঢাকার বাইরে প্রকাশিত ১৯৩৫টি পত্রিকা।

সব মিলিয়ে ৩৮১৮টি গণমাধ্যমকে ভোটের পাস দেবে নির্বাচন কমিশন। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।