× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ১১:৫২ এএম

৩৫ বছর পর প্রথমবার ভোট দেবেন আইজিপি

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ১১:৫২ এএম

আইজিপি বাহারুল আলম। ছবি : সংগৃহীত

আইজিপি বাহারুল আলম। ছবি : সংগৃহীত

পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। চাকরি জীবনের দীর্ঘ ৩৫ বছরে কর্তব‍্য পালনের কারণে কখনোই ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি তিনি।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এক গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানিয়েছেন। 

তিনি বলেন, তার ভোটার এলাকা কিশোরগঞ্জ জেলায়। তবে দীর্ঘদিন দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মস্থলে দায়িত্ব পালনের কারণে কখনোই নিজ এলাকায় গিয়ে ভোট দিতে পারেননি তিনি।

আইজিপি বাহারুল আলম আরও বলেন, অন্য জেলায় চাকরির কর্মব্যস্ততায় কখনো ভোটাধিকার প্রয়োগের সুযোগ হয়নি। এবার নির্বাচন কমিশনের উদ্যোগে পোস্টাল ব্যালটের মাধ্যমে সেই সুযোগ তৈরি হয়েছে, ইনশাআল্লাহ এবার ভোট দিতে পারব।

তিনি এ বিষয়ে নির্বাচন কমিশনকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, পোস্টাল ব্যালট ব্যবস্থা চালুর ফলে মাঠ পর্যায়ে অনেক পুলিশ সদস্যও এবার তাদের সাংবিধানিক ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

আইজিপি আরও বলেন, বাংলাদেশ পুলিশের চাকরি মানেই দেশের নিরাপত্তা, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। সেই দায়িত্ব পালনের মধ্যেও ভোটাধিকার নিশ্চিত হওয়া একটি ইতিবাচক ও গুরুত্বপূর্ণ উদ্যোগ, যেটি আগে সম্ভব ছিল না।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!