× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ১০:২৭ পিএম

নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় প্রস্তুত নৌবাহিনী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ১০:২৭ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে বাংলাদেশ নৌবাহিনী। সাধারণ জনগণ যেন নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে লক্ষ্যে নৌবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে।

রোববার (০১ ফেব্রুয়ারি) এ লক্ষ্যে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা নৌবাহিনীর দায়িত্বপূর্ণ বিভিন্ন এলাকা ও ভোটকেন্দ্রের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি স্থানীয় প্রশাসন এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।

রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা টেকনাফ, সেন্টমার্টিন ও মহেশখালী এলাকায় নিয়োজিত নৌবাহিনী কন্টিনজেন্ট পরিদর্শন করেন এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনে দায়িত্বরত সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি স্বাভাবিক ও স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রেখে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

নির্বাচনকে নিরাপদ ও শান্তিপূর্ণ করতে ইতোমধ্যে গুরুত্বপূর্ণ স্থানে নৌবাহিনী কন্টিনজেন্ট মোতায়েন করা হয়েছে এবং টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। স্থলপথে যানবাহন টহলের পাশাপাশি নৌপথে পর্যাপ্ত সংখ্যক বোট এবং সংশ্লিষ্ট এলাকায় নৌবাহিনীর জাহাজ মোতায়েন রয়েছে। ভোটকেন্দ্রগুলোতেও প্রয়োজনীয় নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।

বাংলাদেশ নৌবাহিনী নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করছে, যাতে এই নির্বাচন একটি দৃষ্টান্তমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে অনুষ্ঠিত হয়। সরকার, নির্বাচন কমিশন, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

Link copied!