× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৫:৩৩ পিএম

নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত যাদের বাড়ল না ভাতা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৫:৩৩ পিএম

জাতীয় সংসদ নির্বাচন। ছবি : সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচন। ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র বাকি ৯ দিন। ইতিমধ্যে নির্বাচনকে সামনে রেখে প্রয়োজনীয় প্রায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে নির্বাচনকালীন দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে নানামুখী আলোচনা-সমালোচনা।

এর আগে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সচিব আনোয়ারুল ইসলাম জানিয়েছিলেন, আসন্ন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সবার ভাতা বাড়ানো হবে। তবে বাস্তবে দেখা যাচ্ছে, এখন পর্যন্ত ভাতা বৃদ্ধি পেয়েছে কেবল প্রিসাইডিং কর্মকর্তা ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তাদের। পোলিং কর্মকর্তাদের ভাতা বাড়ানোর কথা থাকলেও সেটা বাড়েনি।

আগের নির্বাচনগুলোতে প্রিসাইডিং কর্মকর্তারা ৯ হাজার টাকা, সহকারী প্রিসাইডিং কর্মকর্তারা ৭ হাজার টাকা এবং পোলিং কর্মকর্তারা ৫ হাজার টাকা করে সম্মানি ভাতা পেতেন। এবারের নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তাদের ভাতা এক হাজার টাকা বাড়িয়ে ১০ হাজার এবং সহকারী প্রিসাইডিং কর্মকর্তাদের ভাতা বাড়িয়ে ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

নামপ্রকাশে অনিচ্ছুক নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত এক সহকারী প্রিসাইডিং কর্মকর্তা রূপালী বাংলাদেশকে বলেন, ‘যতটুকু জেনেছি দুই পদের ভাতা বেড়েছে। বাকিগুলো বাড়বে না।’ 

এ বিষয়ে কথা বলতে অনিচ্ছা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। রূপালী বাংলাদেশের পক্ষ থেকে যোগাযোগ করা হলে ইসির অর্থ ও বাজেট শাখার প্রশাসনিক কর্মকর্তা মহিদ খান বলেন, ‘এ বিষয়ে আমি কিছু বলতে পারব না। সংশ্লিষ্ট শাখায় যোগাযোগ করুন।’

এ ছাড়া নির্বাচন কমিশনের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আসাদুল হকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।

নির্বাচন পরিচালনায় পোলিং কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটার তালিকা দেখে ভোট দিতে আসা ভোটারদের শনাক্ত করা, উচ্চস্বরে ভোটারের নাম ঘোষণা করা এবং কোনো আপত্তি না থাকলে অমোচনীয় কালি দিয়ে ভোটার চিহ্নিত করার দায়িত্ব পালন করেন তারাই। ভোটগ্রহণের পুরো প্রক্রিয়ায় তাদের সক্রিয় উপস্থিতি অপরিহার্য।

Link copied!