দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি আইডিআরএ ইনস্যুরেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন করেছে।
সম্প্রতি হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামানের কাছ থেকে ন্যাশনাল লাইফের ব্যবস্থাপনা পরিচালক মো. কাজিম উদ্দিন এবং ডিএমডি ও সিএফও প্রবীর চন্দ্র দাস, এফসিএ উক্ত অ্যাওয়ার্ড গ্রহণ করেন।
আইডিআরএ’র চেয়ারম্যান ড. এম. আসলাম আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক।
বীমা শিল্পে উৎসাহ ও অনুপ্রেরণা প্রদানের লক্ষ্যে প্রিমিয়াম আয়ে প্রবৃদ্ধি, দাবি ব্যবস্থাপনা, বিনিয়োগ ব্যবস্থাপনা এবং কোম্পানিতে সুশাসন বাস্তবায়নে পেশাদারিত্বের ভিত্তিতে আইডিআরএ প্রথমবারের মতো এই অ্যাওয়ার্ড প্রদান করে।
অনুষ্ঠানে বিভিন্ন বীমা কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন