ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

লিবিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূতের যোগদান

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০১:১৫ পিএম
লিবিয়ায় নবনিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ। ছবি : সংগৃহীত

লিবিয়ায় যোগদান করেছেন বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ। 

সোমবার (২ ফেব্রুয়ারি) লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসে যোগদান করেন তিনি। 

এ সময় দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা মান্যবর রাষ্ট্রদূতকে স্বাগত জানান।

মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ সেনাবাহিনীতে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি তাকে লিবিয়ায় রাষ্ট্রদূত নিযুক্ত করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার।