× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৯:৪৪ এএম

ঢাকা-৭ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৯:৪৪ এএম

ঢাকা-৭, বিএনপির বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

ঢাকা-৭, বিএনপির বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে ঢাকা-৭ আসনে ধানের শীষের প্রার্থীর বিপক্ষে সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নামায় বিএনপি থেকে বহিষ্কার হয়েছেন মোহাম্মদ ইসহাক সরকার।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনবিরোধী কর্মকাণ্ড ও দলীয় নির্দেশ অমান্যের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসহাক সরকারকে বিএনপির প্রাথমিক সদস্যসহ দলের সর্বস্তরের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, ঢাকা-৭ আসনে ফুটবল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইসহাক সরকার। অপরদিকে ধানের শীষ প্রতীকে আছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান। পাশাপাশি এ আসনে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনি মাঠে আছেন এনায়েত উল্লাহ।

রূপালী বাংলাদেশ

Link copied!