× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ১১:০৫ এএম

ঢাকার রিকশায় ঘুরে চা-বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ১১:০৫ এএম

মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। ছবি : সংগৃহীত

মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। ছবি : সংগৃহীত

পুরান ঢাকার স্থাপত্যশৈলী আর ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। স্ত্রী ডিয়ানকে সঙ্গে নিয়ে ঐতিহাসিক এই জনপদ ঘুরে দেখেন এবং পুরান ঢাকার বিখ্যাত মসলা চা ও সুস্বাদু বিরিয়ানির স্বাদ নিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নিজের পুরান ঢাকা সফরের একটি ভিডিও ফেসবুকে শেয়ার করেছেন মার্কিন রাষ্ট্রদূত। সেখানে দেখা গেছে, লালবাগ কেল্লার সামনে থেকে স্ত্রীকে নিয়ে রিকশায় চড়ে ঘুরে বেড়াচ্ছেন তিনি।

ভিডিও বার্তায় সালাম বিনিময় করে ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, শুভ দিন। হ্যালো, আমি ব্রেন্ট ক্রিস্টেনসেন, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। আজ আমি পুরান ঢাকায় এসেছি। ২০২১ সালে আমার পূর্বসূরি রাষ্ট্রদূত আর্ল মিলার এই স্থানটিকে মনোনীত করেছিলেন সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে রাষ্ট্রদূত তহবিলের জন্য। আমার মনে হয়, আরও অসংখ্য কাজের মাঝে এটা একটা দারুণ উদাহরণ।

স্থাপত্যশৈলীর সংস্কারকাজে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রদূত বলেন, এখানে দারুণ কাজ হয়েছে, যা সত্যিই খুব সুন্দর। মাত্র কয়েক বছর আগে যে রকম দেখেছিলাম, তার চেয়ে একেবারেই আলাদা। আজ আমি জানতে পারলাম যে, আমি আগে এখানে একবার এসেছিলাম। প্রথমে মনে পড়েনি, কিন্তু যখন তারা আমাকে ঘুরিয়ে দেখাল, তখন মনে পড়ল। তাই আবার এখানে ফিরে আসতে পেরে এবং এত উষ্ণ আতিথেয়তা পেয়ে খুব ভালো লেগেছে।

মার্কিন দূতাবাসের এক বার্তায় জানানো হয়েছে, পুরান ঢাকার প্রাণবন্ত সংস্কৃতি ও ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নিয়েছেন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন ও তার স্ত্রী ডিয়ান। তাদের সফর শুরু হয় লালবাগ কেল্লার হাম্মামখানা পরিদর্শনের মধ্য দিয়ে, যা যুক্তরাষ্ট্রের ‘অ্যাম্বাসাডর’স ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন’-এর সহায়তায় যত্নসহকারে সংস্কার করা হয়েছে।

এ ছাড়া তিনি সপ্তদশ শতাব্দীর ঐতিহাসিক হোসেনী দালান ঘুরে দেখেন এবং পুরান ঢাকার ব্যস্ত গলিপথে ঘুরে বেড়ান। এই ভ্রমণের ফাঁকেই তিনি উপভোগ করেছেন এখানকার বিখ্যাত মসলা চা ও সুস্বাদু বিরিয়ানি।

রূপালী বাংলাদেশ

Link copied!