× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৯:৪০ পিএম

জাবেরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ডা. তাসনিম জারার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৬, ০৯:৪০ পিএম

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের ও ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা।  ছবি- সংগৃহীত

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের ও ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। ছবি- সংগৃহীত

ইনকিলাব মঞ্চের নেতা আব্দুল্লাহ আল জাবেরের ওপর হামলার ঘটনাকে অত্যন্ত ন্যাক্কারজনক বলে মন্তব্য করেছেন সাবেক এনসিপি নেত্রী ও ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। একই সঙ্গে তিনি এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ডা. তাসনিম জারা এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে তিনি বলেন, ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবেরের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং বলেন, জুলাই বিপ্লবের নায়কদের নিরাপত্তা নিশ্চিত করা অন্তর্বর্তীকালীন সরকারসহ ভবিষ্যৎ সরকারের অন্যতম প্রধান দায়িত্ব।

ডা. তাসনিম জারা আরও উল্লেখ করেন, শহীদ শরীফ ওসমান হাদির বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা অন্তর্বর্তীকালীন সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলছে। এ ধরনের বিলম্ব জনমনে সন্দেহের সৃষ্টি করছে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি জাবেরের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, একই সঙ্গে শহীদ হাদি হত্যার সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। বিপ্লবীদের রক্ত ও ত্যাগ যেন কোনোভাবেই বৃথা না যায়।

পোস্টের শেষাংশে ডা. তাসনিম জারা ইনকিলাব মঞ্চের ন্যায্য সকল দাবির প্রতি পূর্ণ সমর্থন জানান।

Link copied!