× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৯:৪২ এএম

এবার ৭ শতাংশ কারাবন্দি ভোট দিচ্ছেন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৯:৪২ এএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের কারাগারগুলোতে থাকা বন্দিদের মধ্যে মাত্র ৭ শতাংশ এবার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। সারা দেশের কারাগারগুলোতে থাকা ৮৫ হাজার বন্দির মধ্যে এবার পোস্টাল ব্যালটে ভোট দেবেন ৫ হাজার ৯৬০ জন।

কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক জান্নাত উল ফরহাদ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দেশের মোট ৭৫টি কারাগারের ৭১টি কারাগারে থাকা বন্দিরা পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন। বাকিগুলো নতুন হওয়ায় সেখানে বন্দি নেই।

তিনি বলেন, এবার মোট বন্দির মধ্যে পোস্টাল ভোটের জন্য ৬ হাজার ৩১৩ জন নিবন্ধন করলেও নানা জটিলতার কারণে কিছু বাদ পড়ে। অনুমোদন পায় ৫ হাজার ৯৬০ জনের। এই ৫ হাজার ৯৬০ জনের মধ্যে গত বৃহস্পতিবার পর্যন্ত ৩ হাজার ৬৪৭ জনের ভোট সম্পন্ন হওয়ায় যথারীতি সংশ্লিষ্ট জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে। বাকিগুলো প্রক্রিয়াধীন।

জান্নাত উল ফরহাদ বলেন, এই নিবন্ধন ওয়েবসাইটে করতে হয়। সংশ্লিষ্ট বন্দি যে এলাকার সেই এলাকার প্রার্থীদের তালিকা ওয়েবসাইট থেকে বের করে দিতে হয়েছে। ফলে নিবন্ধনে একটু সময় লাগে।

কারা অধিদপ্তর বলছে, বর্তমানে মোট বন্দির মধ্যে অধিকাংশই জুলাই গণঅভ্যুত্থানের পর গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। ৪৩ হাজার ধারণক্ষমতার কারাগারগুলোতে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বন্দি ছিল প্রায় ৪৮ হাজার। সেই ৪৮ হাজার থেকে বর্তমানে ৮৫ হাজারে এসে দাঁড়িয়েছে গত ১৭ মাসে। 

এসব বন্দির মধ্যে প্রায় ৩০ হাজার সাজাপ্রাপ্ত জানিয়ে এক কারা কর্মকর্তা বলেন, সাজাপ্রাপ্ত অধিকাংশ বন্দির জাতীয় পরিচয়পত্র নেই বা তাদের অনেকেই পোস্টাল ভোট দিতে আগ্রহী নন।

কারা কর্মকর্তা জান্নাত উল ফরহাদ বলেন, নিবন্ধন করার পর ভোট দেওয়ার আগে জামিন হয়ে গেলে কোনো বন্দির আর কারাগার থেকে ভোট দেওয়ার সুযোগ নেই। আবার যেহেতু তিনি একবার নিবন্ধন করেছেন, সে কারণে বাইরে থেকে ভোট দেওয়ার সুযোগও নেই।

রূপালী বাংলাদেশ

Link copied!