× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ১২:০৭ পিএম

মারা গেলেন কারাবন্দি সাবেক পানিসম্পদমন্ত্রী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ১২:০৭ পিএম

কারাফটকে রমেশ চন্দ্র সেন। ছবি : সংগৃহীত

কারাফটকে রমেশ চন্দ্র সেন। ছবি : সংগৃহীত

সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভার সদস্য পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন মারা গেছেন। ঠাকুরগাঁও-১ (সদর উপজেলা) আসনের সাবেক এই সংসদ সদস্য দিনাজপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে তিনি সকালে অসুস্থ হয়ে পড়লে কারাগার থেকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

দিনাজপুর জেলা কারাগার সূত্র জানায়, গত ১৬ আগস্ট ঠাকুরগাঁও থানা পুলিশ তাকে আটক করে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠায়। সেখান থেকে ১৭ আগস্ট তাকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়। তার বিরুদ্ধে হত্যাসহ তিনটি মামলা রয়েছে।

আজ শনিবার সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দিনাজপুর জেলা কারাগারের জেলার মো. ফরহাদ সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রমেশ চন্দ্র সেন ১৯৪০ সালের ৩০ এপ্রিল ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের কশালগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ক্ষিতীন্দ্র মোহন সেন এবং মাতার নাম বালাশ্বরী সেন। তিনি রংপুর কারমাইকেল কলেজে পড়ালেখা করেন। আওয়ামী লীগের পাঁচবারের সংসদ সদস্য ছিলেন তিনি।

সর্বশেষ ২০২৪ সালে আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এ ছাড়া তিনি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!