ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০১:১৬ পিএম
তৌহিদ হোসেন ও ব্রেন্ট ক্রিস্টেনসেন। ছবি : সংগৃহীত

দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনার লক্ষ্যে আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সেখানে তিনি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামের সঙ্গে পৃথক বৈঠকে অংশ নেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে মন্ত্রণালয়ে পৌঁছান মার্কিন রাষ্ট্রদূত।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, এদিন বেলা ১১টার দিকে মার্কিন রাষ্ট্রদূত মন্ত্রণালয়ে পৌঁছান। কর্মসূচির শুরুতে তিনি পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামের সঙ্গে বৈঠক করেন। সচিবের সঙ্গে আলোচনা শেষে তিনি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের দপ্তরে যান। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত মার্কিন রাষ্ট্রদূত উপদেষ্টার দপ্তরে অবস্থান করছিলেন।