× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ১২:২৮ এএম

ঢাকা-১৮ আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার করেছেন মান্না

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ১২:২৮ এএম

মাহমুদুর রহমান মান্না। ছবি: সংগৃহীত

মাহমুদুর রহমান মান্না। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র তিন দিন বাকি। এরই মধ্যে ঢাকা-১৮ আসন থেকে নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তবে তিনি বগুড়া-২ আসন থেকে নাগরিক ঐক্যের প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ ঘোষণা দেন তিনি।

পোস্টে মাহমুদুর রহমান মান্না লেখেন, বর্তমানে তিনি বগুড়ায় অবস্থান করছেন। একটি বিশেষ পরিস্থিতিতে তিনি ঢাকা-১৮ ও বগুড়া-২, দুই আসন থেকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে ঢাকা-১৮ একটি বিশাল নির্বাচনি এলাকা। সেখানে সাতটি থানা এবং প্রায় সাড়ে ছয় লাখ ভোটার রয়েছে। নির্বাচন পরিচালনা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় তা তার পক্ষে নির্বাহ করা সম্ভব নয়। এ কারণে তিনি ঢাকা-১৮ আসনের নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন।

নিজের এই সিদ্ধান্তের জন্য দুঃখ প্রকাশ করে নাগরিক ঐক্যের সভাপতি বলেন, আমার এ সিদ্ধান্তে অনেকে কষ্ট পেতে পারেন। সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে বগুড়া-২ আসন দেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত বিএনপি আসনটি ছাড়েনি। এরপরও তিনি বগুড়া-২ আসন থেকে নাগরিক ঐক্যের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন এবং সেখানে তার নির্বাচনি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!