ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি। নির্বাচনকে সামনে রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে নির্বাচনি ইশতেহার দিয়েছে।
১৯৯১ থেকে ২০২৬ সাল পর্যন্ত বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর নির্বাচনি ইশতেহারে সময়ের সঙ্গে সঙ্গে বড় ধরনের পরিবর্তন দেখা গেছে। নব্বইয়ের দশকে ইশতেহারের মূল প্রতিপাদ্য ছিল গণতন্ত্র পুনরুদ্ধার, সংসদীয় শাসনব্যবস্থা ও মৌলিক অধিকার প্রতিষ্ঠা।
১৯৯১-২০২৬ সালের ইশতেহারগুলো দেখতে এখানেই ক্লিক করুন।
২০০০ সালের পর ইশতেহারে গুরুত্ব পায় অর্থনৈতিক প্রবৃদ্ধি, দারিদ্র্য বিমোচন, বিদ্যুৎ–জ্বালানি খাত, অবকাঠামো উন্নয়ন ও ডিজিটাল বাংলাদেশ ধারণা। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিও প্রতিশ্রুতির কেন্দ্রে আসে।
২০২৬ সালের নির্বাচনি ইশতেহারে দলগুলো তরুণ ভোটার, কর্মসংস্থান, স্মার্ট বাংলাদেশ, সুশাসন, নির্বাচনব্যবস্থা সংস্কার এবং জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণের মতো বিষয়কে অগ্রাধিকার দিচ্ছে। বিশ্লেষকদের মতে, সময় ও বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে ইশতেহারের ভাষা ও অগ্রাধিকার বদলালেও জনগণের প্রত্যাশা পূরণই এখন বড় চ্যালেঞ্জ।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন