× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ১০:০৭ এএম

আজ মুদ্রানীতি ঘোষণা করবেন গভর্নর

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ১০:০৭ এএম

আজ মুদ্রানীতি ঘোষণা হবে।  ছবি : সংগৃহীত

আজ মুদ্রানীতি ঘোষণা হবে। ছবি : সংগৃহীত

নতুন বছরের জন্য প্রণীত মুদ্রানীতি আজ বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন। বাংলাদেশ ব্যাংক প্রতিবছর ছয় মাস অন্তর মুদ্রানীতি ঘোষণা করে থাকে। মুদ্রানীতির মাধ্যমে অর্থনীতিতে অর্থের জোগান, সুদের হার কাঠামো, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সরকারের সামগ্রিক অর্থনৈতিক পরিকল্পনাকে সহায়তার দিকনির্দেশনা দেওয়া হয়।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, বিদ্যমান নীতিকৌশলের ধারাবাহিকতায় এবারও মুদ্রানীতি প্রণয়ন করা হচ্ছে, যেখানে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই থাকবে সর্বোচ্চ অগ্রাধিকার। এমন প্রেক্ষাপটে নতুন মুদ্রানীতি ঘোষণা করা হচ্ছে, যখন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশকে মূল্যস্ফীতি ৭ শতাংশের নিচে না নামা পর্যন্ত নীতিগত সুদের হার কমানো থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে।

এ কারণে আগামী ছয় মাসেও বাংলাদেশ ব্যাংক বর্তমান কড়াকড়ি বা সংকোচনমূলক মুদ্রানীতি বজায় রাখবে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন। বাংলাদেশ ব্যাংক ২০২৪ সালের শেষ দিক থেকে ধারাবাহিকভাবে সংকোচনমূলক মুদ্রানীতি অনুসরণ করে আসছে।

সর্বশেষ ঘোষিত মুদ্রানীতিতে নীতিগত সুদের হার অপরিবর্তিত রেখে ১০ শতাংশ নির্ধারণ করা হয়। একই সঙ্গে স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ) সুদহার ছিল ১১ দশমিক ৫ শতাংশ এবং স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ) হার নির্ধারণ করা হয় ৮ শতাংশ। মূলত টাকার বিপরীতে মার্কিন ডলারের দর বৃদ্ধি পাওয়ার পর মূল্যস্ফীতির চাপ বাড়তে থাকে।

২০২২ সালের সেপ্টেম্বর মাসে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়ায় ৯ দশমিক ৫২ শতাংশে, যা আগের মাস আগস্টে ছিল ৭ দশমিক ৫৬ শতাংশ।

রূপালী বাংলাদেশ

Link copied!