× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ১২:৫০ পিএম

ছুটির ফাঁদে দেশ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ১২:৫০ পিএম

নিজ নির্বাচনি এলাকায় ছুটছেন মানুষ। ছবি : সংগৃহীত

নিজ নির্বাচনি এলাকায় ছুটছেন মানুষ। ছবি : সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে টানা চার দিন ছুটিতে যাচ্ছেন সরকারি-বেসরকারি চাকরিজীবীরা। এতে ঢাকা ছাড়তে শুরু করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ভোটাধিকার প্রয়োগ করতে দেশের বিভিন্ন প্রান্তে নিজ নিজ নির্বাচনি এলাকায় ছুটছেন তারা। নির্বাচন উপলক্ষে যানবাহন ভাড়া ও ঢাকার বাইরে যাওয়ার গণপরিবহন সংকট দেখা দিয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকেই রাজধানীর খিলক্ষেত, বনানী, মহাখালী,  শ্যামলী, শিশুমেলা, কলেজগেট, আসাদগেট, আড়ং ও ধানমন্ডি, বনশ্রী, রেলস্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।

রাজধানীর বিভিন্ন সড়কে চলাচলকারী গণপরিবহনের উপস্থিতি সীমিত। অধিকাংশ সড়কে স্টপেজে যাত্রী দাঁড়িয়ে থাকার চিত্র ছিল চোখে পড়ার মতো। দীর্ঘ সময় পরপর দুই একটি গণপরিবহন এলেও সেগুলোতে তিল ধারণের ঠাঁই ছিল না। অনেককে গাড়ির গেটে ঝুলতেও দেখা গেছে। এ ছাড়া দূর থেকে গণপরিবহন আসার চিত্র দেখলেই যাত্রীদের গাড়ির দিকে ছুটে যাওয়া ও গাড়িতে ওঠার চেষ্টা করতেও দেখা গেছে।

খিলক্ষেত এলাকায় অফিসগামী একজন বলেন, ৩০ মিনিট ধরে দাঁড়িয়ে আছি, গাড়ি পাচ্ছি না। যদিও দু-একটি গাড়ি আসতেছে, মানুষের চাপে উঠতে পাচ্ছি না।

কলেজগেট এলাকায় গাড়ির অপেক্ষায় থাকা শামীম বলেন, বাড়িতে যাওয়ার জন্য বের হয়েছি। সায়েদাবাদ গিয়ে গাড়িতে উঠব। কিন্তু সায়েদাবাদে যাওয়ার গাড়ি পাচ্ছি না। যে গাড়ি আসছে সেগুলোতেও ওঠার পরিস্থিতি নেই।

রাজধানীর বনশ্রীর বাসিন্দা এরশাদ আলী, দীর্ঘসময় ধরে বাসের অপেক্ষায় রয়েছেন। কিন্তু কোনো গাড়ির দেখা নেই। ক্ষোভের সঙ্গে তিনি বলেন, ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে আছি, কিন্তু কোনো বাসের দেখা নেই। শুনলাম অনেক বাস মালিক নাকি নির্বাচনের প্রচারের জন্য গাড়ি ভাড়া দিয়ে দিয়েছেন। আমাদের মতো সাধারণ মানুষের এখন উপায় কী?

এরশাদ আলীর মতো শত শত মানুষ বাস স্টপেজে দাঁড়িয়ে দীর্ঘ অপেক্ষা করেও গন্তব্যে পৌঁছাতে পারছেন না। মূলত অনেক বাস নির্বাচনি প্রচারের নিয়োজিত হওয়ায় এবং অন্য গণপরিবহনগুলোও বিধিনিষেধের কারণে সড়কে কম থাকায় সাধারণ যাত্রীরা এই চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

এদিকে গাড়ি সংকটের কারণ জানতে চাইলে মৌমিতা পরিবহনের চালকের সহকারী বলেন, নির্বাচনের কারণে অনেকেই বাড়িতে চলে গেছে। আবার অনেকে যাচ্ছেন। তাই দূরপাল্লার গাড়ির সংকট থাকার কারণে অনেক লোকাল গাড়ি ঢাকার বাইরে যাত্রী পরিবহন করছে। আবার অফিস বন্ধ হয়ে যাওয়া আর মানুষ ঢাকার বাইরে চলে যাওয়ার কারণে অনেক মালিকই তাদের সব গাড়ি রাস্তায় বের করেনি। তাই ঢাকায় গাড়ির সংকট দেখা দিয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রচারের শেষ দিন হওয়ায় রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে রাজনৈতিক দলগুলোর পথসভা ও মিছিলের কারণে দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে। এর বাইরে অনেক বাস মালিক নির্বাচন উপলক্ষে তাদের যানবাহন ব্যক্তিগতভাবে ভাড়া দেওয়ায় সাধারণ রুটে বাসের সংখ্যা কমে গেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!