আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, সর্বোচ্চ ১৪ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের ফলাফলের গেজেট নোটিফিকেশন প্রকাশ করা হবে এবং ১৭ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকার গঠন সম্পন্ন হবে।
তিনি এই মন্তব্য করেন বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে নিজের ভোট প্রদান শেষে।
উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘১৭ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যেই, অর্থাৎ রমজানের আগেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। গেজেট নোটিফিকেশনের পর দ্রুত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের ব্যবস্থা করা হবে। এরপরই নতুন সরকার শপথ গ্রহণ করবে।’
তিনি আরও বলেন, গেজেট নোটিফিকেশন সর্বোচ্চ ১৪ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ করা হবে এবং ১৭ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন সম্পন্ন হবে।
নির্বাচনের সার্বিক পরিস্থিতি সম্পর্কে আসিফ নজরুল মন্তব্য করেন, ‘পরিস্থিতি এখন পর্যন্ত ভালো রয়েছে সব জায়গায়।’

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন