× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৫:৩৫ পিএম

রাজধানীতে পুলিশের অশ্বারোহী টহল

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৫:৩৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যেই এক ভিন্নধর্মী ও আকর্ষণীয় দৃশ্য চোখে পড়ছে নগরবাসীর। 

নিরাপত্তার অংশ হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অশ্বারোহী দল ঘোড়ায় চড়ে রাজধানীর বিভিন্ন সড়ক ও ভোটকেন্দ্রগুলোতে টহল দিচ্ছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকেই ডিএমপির অশ্বারোহী দলের ছয় সদস্যের একটি চৌকস দল ঘোড়ার পিঠে চড়ে বিভিন্ন এলাকা ঘুরে ভোটের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

বিকেল নাগাদ রাজধানীর নিউ সার্কুলার রোডের মালিবাগ মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় তাদের টহল দিতে দেখা যায়। দলটির সঙ্গে ছিল সুগঠিত ও শক্তিশালী ছয়টি ঘোড়া।

ঘোড়াগুলোর পিঠে স্যাডল ও প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম সংযুক্ত করা হয়েছে। পুলিশের এই ব্যতিক্রমী টহল সাধারণ ভোটারদের মধ্যে কৌতূহল ও আস্থা—উভয়ই সৃষ্টি করেছে।

ঘোড়সওয়ার দলের সদস্যরা কেবল টহলই দিচ্ছেন না, বরং সচেতনতামূলক বার্তা সম্বলিত প্ল্যাকার্ড বহন করছেন। প্ল্যাকার্ডগুলোতে লেখা রয়েছে—‘সুষ্ঠু নির্বাচন হোক আমাদের অঙ্গীকার’ এবং ‘ভোট হোক উৎসবমুখর ও আনন্দঘন’।

জানা গেছে, দেশের মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এসব কেন্দ্রে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ রয়েছিল। এবারের নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে।
 
এই নির্বাচনে মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী সংখ্যা ১ হাজার ৭৫৫ জন, স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নারী প্রার্থী ৮৩ জন (দলীয় ৬৩ জন এবং স্বতন্ত্র ২০ জন)।

রূপালী বাংলাদেশ

Link copied!