বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারা দেশে অনুষ্ঠিত হয়েছে ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সকাল ৭টা ৩০ মিনিট থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ চলে।
নির্বাচনের ফলাফল দ্রুত, নির্ভুল এবং স্বচ্ছভাবে মানুষের কাছে পৌঁছে দিতে নির্বাচন কমিশন (ইসি) নিয়ে এসেছে 'Smart Election Management BD' অ্যাপ। এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ঘরে বসেই রিয়েল-টাইমে ভোটের আপডেট পাওয়া সম্ভব।
অ্যাপটি ব্যবহার করে যেভাবে ফলাফল ও তথ্য জানবেন
১. ডাউনলোড ও প্রস্তুতি
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা 'গুগল প্লে স্টোর' এবং আইফোন ব্যবহারকারীরা 'অ্যাপল অ্যাপ স্টোর' থেকে অ্যাপটি নামাতে পারবেন। সার্চ বারে গিয়ে 'Smart Election Management BD' লিখে অ্যাপটি খুঁজে নিয়ে ইনস্টল করুন।
২. প্রবেশ ও লগইন
শুধুমাত্র নির্বাচনের ফলাফল দেখার জন্য কোনো অ্যাকাউন্টের প্রয়োজন নেই।
তবে যদি নিজের ভোটার স্ট্যাটাস, নির্দিষ্ট কেন্দ্র বা ব্যক্তিগত তথ্য জানতে চান, তবে জাতীয় পরিচয়পত্র (NID) নম্বর দিয়ে লগইন করতে হবে।
৩. ফলাফল দেখার প্রক্রিয়া
অ্যাপের মূল পাতায় (Home Screen) 'ইলেকশন রেজাল্টস' অপশনে ক্লিক করুন। এরপর নির্বাচনের ধরণ (যেমন: জাতীয় সংসদ নির্বাচন) বেছে নিন।
৪. লাইভ আপডেট ও বিশ্লেষণ
কেন্দ্রভিত্তিক তথ্য: প্রতিটি কেন্দ্রে ভোট গণনা শেষ হওয়ার সাথে সাথে ফলাফল অ্যাপে যুক্ত হবে। প্রার্থী বা দলভেদে প্রাপ্ত ভোট এবং শতাংশের হিসাব তাৎক্ষণিক দেখা যাবে।
গ্রাফিক্যাল প্রেজেন্টেশন: কোনো প্রার্থী বা দল কতটুকু এগিয়ে আছে, তা সহজে বোঝার জন্য অ্যাপটিতে গ্রাফ এবং চার্ট ব্যবহার করা হয়েছে।
ধারাবাহিক অগ্রগতি: ভোটের শুরু থেকে শেষ পর্যন্ত পর্যায়ক্রমিক আপডেট এই অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন