ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে দাওয়াত পাবেন যারা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৫:০০ পিএম
ছবি : সংগৃহীত

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। শিগগির শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা।আর এই শপথ অনুষ্ঠানে কম-বেশি দেশি-বিদেশি প্রায় এক হাজার অতিথিকে দাওয়াত দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

শেখ আব্দুর রশিদ বলেন, ‘নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পড়াবেন।’

তিনি আরও বলেন, ‘নতুন মন্ত্রিসভার শপথের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের প্রস্তুতি আছে। শপথ অনুষ্ঠানে এক হাজার অতিথিকে দাওয়াত দেওয়া হবে।’

যদিও শপথ অনুষ্ঠানে কারা উপস্থিত থাকবেন সে বিষয়ে নির্দিষ্ঠ করে কিছু জানাননি শেখ আব্দুর রশিদ।

তবে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ রাষ্ট্রপতি পড়াবেন বলে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ। তিনি বলেন, ‘সংবিধান অনুযায়ী নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ানোর দায়িত্ব রাষ্ট্রপতির।’