নির্বাচন ও গণভোটের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে ভবিষ্যতে বাংলাদেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে পাশে থাকার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছে সংস্থাটি। আন্তর্জাতিক পরিমণ্ডলে এই প্রতিক্রিয়াকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) জাতিসংঘ এক বার্তায় এই অভিনন্দন জানিয়েছে।
বার্তায় উল্লেখ করা হয়, মহাসচিব সব রাজনৈতিক স্টেকহোল্ডারকে গতিশীলতা গড়ে তুলতে উৎসাহিত করেন, যাতে জাতীয় ঐক্য জোরদার করা যায়, গণতান্ত্রিক রীতিনীতি এবং আইনের শাসন, সংখ্যালঘুদের রক্ষা করার পাশাপাশি সব নাগরিক যেন তাদের মানবাধিকার পূর্ণ উপভোগ নিশ্চিত করতে পারে। বাংলাদেশ যেহেতু তার উত্তরণে (এলডিসি থেকে) অগ্রসর হচ্ছে এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সংস্কারের চেষ্টা করছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন