ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে এম সিরাজ উদ্দিন মিয়া

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৯:০৮ পিএম
এম সিরাজ উদ্দিন মিয়া। ছবি - সংগৃহীত

মন্ত্রিপরিষদ সচিব (চুক্তিভিত্তিক) হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব (চুক্তিভিত্তিক) এম সিরাজ উদ্দিন মিয়া।

তাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে, এদিন পৃথক প্রজ্ঞাপনে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তির মেয়াদ বাতিল করে সরকার।