× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৭:১০ এএম

দেশ ছাড়ার কারণ জানালেন ফয়েজ তৈয়্যব

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৭:১০ এএম

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আইসিটি ও টেলিযোগাযোগবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জার্মানির উদ্দেশে দেশ ছেড়েছেন। 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) তিনি ঢাকা ত্যাগ করেন। পরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি জানান।

পোস্টে তিনি লেখেন, গত ৮, ৯ ও ১০ ফেব্রুয়ারি আইসিটি বিভাগ, পিটিডি ও বিটিআরসি থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন। ১০ ফেব্রুয়ারি ছিল তার শেষ কর্মদিবস। সেদিন সহকর্মীদের সঙ্গে বিদায়ী নৈশভোজে অংশ নেন। পোস্টে তিনি লেখেন, গান গেয়ে বিদায় দিয়েছেন আমার সহকর্মীরা, ওয়ালে পাবেন।

তিনি বলেন, একজন আত্মমর্যাদা সম্পন্ন এবং সৎ ব্যক্তিকে দুটো অসম্মানজনক কটু কথা শোনানোর আগে, তথ্য যাচাই-বাছাই করে নেবেন, চাওয়াটা খুব বেশি বড় না।

ফয়েজ তৈয়্যব বলেন, বিদায়ের সময় এক সহকর্মী ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে তিনি দ্রুত একটি চাকরি খোঁজার কথা জানান।

পোস্টে তিনি দাবি করেন, দেশের জন্য কাজ করতে এসে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। সঞ্চয় শেষ হয়ে গেছে বলেও উল্লেখ করেন তিনি। পারিবারিক কারণে—ছেলের স্কুলের অভিভাবক সভা ও স্ত্রীর চিকিৎসাজনিত জরুরি প্রয়োজনে ছুটি নিয়ে পরিবারের কাছে যাচ্ছেন বলে জানান।

তিনি আরও লেখেন, দীর্ঘ সময় পরিবারকে সময় দিতে পারেননি। বিশ্রামের প্রয়োজন রয়েছে, পাশাপাশি উপহার পাওয়া বই পড়বেন। গত এক বছরে নিয়মিত ঘুমাতে পারেননি বলেও উল্লেখ করেন তিনি।

নিজের দায়িত্ব পালন প্রসঙ্গে ফয়েজ তৈয়্যব দাবি করেন, একটি ‘দুর্নীতিগ্রস্ত মন্ত্রণালয়ে’ নতুন ব্যবস্থাপনা, প্রযুক্তি ও স্বচ্ছতা আনার চেষ্টা করেছেন। পুরোনো আইন ও নীতিমালা পরিবর্তনে কাজ করেছেন বলেও জানান। 

তিনি বলেন, কোনো ধরনের দুর্নীতিতে জড়িত নন এবং টেলিকম খাতের কিছু মহলের সমালোচনার মুখে পড়েছেন।

পোস্টের শেষে তিনি দ্রুত নতুন চাকরি খুঁজে স্বাভাবিক জীবনে ফেরার ইচ্ছা প্রকাশ করেন এবং সবার দোয়া কামনা করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!