× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৪:৪৬ পিএম

বিএনপির মন্ত্রিপরিষদে থাকছেন কি না স্পষ্ট করলেন আসিফ নজরুল

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৪:৪৬ পিএম

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। ছবি- সংগৃহীত

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। ছবি- সংগৃহীত

বিএনপির নেতৃত্বে গঠিত হতে যাওয়া নতুন সরকারের মন্ত্রিপরিষদে থাকছেন কি না—এমন জল্পনার অবসান ঘটালেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। স্পষ্ট ভাষায় তিনি জানিয়েছেন, পরবর্তী সরকারের মন্ত্রিসভায় তার থাকার প্রশ্নই আসে না।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। আগামীকাল শপথ অনুষ্ঠান ও নতুন সংসদের কার্যক্রম নিয়ে কথা বলতে গিয়ে এক পর্যায়ে সাংবাদিকরা জানতে চান, বিএনপির নেতৃত্বে গঠিত হতে যাওয়া মন্ত্রিসভায় তিনি থাকবেন কি না। জবাবে তিনি সংক্ষিপ্ত ও দৃঢ়ভাবে বলেন, প্রশ্নই আসে না।

এ সময় তিনি জানান, আগামী মঙ্গলবার সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। তার ধারণা, প্রধান নির্বাচন কমিশনারই সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন। শপথের পরপরই বিএনপি তাদের সংসদীয় দলের প্রধান নির্বাচন করবে, যা বেলা সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে হতে পারে।

এ ছাড়া বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। তার ভাষ্য অনুযায়ী, রাষ্ট্রপতি মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করাবেন।

শপথ অনুষ্ঠানে কারা আমন্ত্রিত হবেন এ প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, বিষয়টি মন্ত্রিপরিষদ বিভাগ নির্ধারণ করবে। তবে তার জানা মতে, সার্কভুক্ত দেশগুলোর মন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে।

দক্ষিণ প্লাজায় শপথ আয়োজনের সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে বিএনপিই আগ্রহ প্রকাশ করেছিল। তার মতে, ছাত্র-জনতার আত্মত্যাগ এবং সাম্প্রতিক গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে গঠিত এই সংসদ অন্য সব সংসদের তুলনায় ভিন্ন তাৎপর্য বহন করে।

তিনি বলেন, জাতীয় সংসদ প্রাঙ্গণে অতীতে বহু ঐতিহাসিক ঘটনা ঘটেছে। জুলাই সনদকে ঘিরে অনুষ্ঠানও এখানে আয়োজন করা হয়েছে। পাশাপাশি সংসদ ভবনের পাশেই বেগম খালেদা জিয়া ও ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়েছিল, যা স্থানটিকে আরও স্মরণীয় ও প্রতীকী গুরুত্ব দিয়েছে।

Link copied!