× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৫:৩৫ পিএম

উপদেষ্টাদের নতুন মন্ত্রিসভায় থাকার বিষয়ে যা বললেন সৈয়দা রিজওয়ানা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৫:৩৫ পিএম

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি : সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি : সংগৃহীত

নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণকে কেন্দ্র করে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন কি না— এমন প্রশ্ন ‘স্বচ্ছ পানিকে ঘোলা করা’ বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা বলেন, ‘আপনি খবর পেয়েছেন? তবে তেমন কোনো খবর আমার কাছে নেই। এসব প্রশ্ন করে শুধু শুধু একটা স্বচ্ছ পানিকে ঘোলা করা; এটার কোনো প্রয়োজন নাই তো। আমি একটা কথা বলি, একটা সরকার চলে যায়, আরেকটা সরকার আসে, এটাই নিয়ম। এমন তো কোনো নিয়ম নেই যে একটা সরকার চলে গেলে ওই সরকারের কিছু মন্ত্রীকে পরের সরকারে নিতে হবে। এরকম তো কোনো নিয়ম নেই।’

তিনি বলেন, ‘এগুলো প্রশ্ন আসে কোথা থেকে? কেন আসে, বুঝি না আমি। যদি বিএনপি আপনাকে বলেছে? বিএনপি কি আপনাকে জিজ্ঞেস করতে বলেছে? বিএনপি তো আপনাকে বলে নাই। এগুলো তারা যদি কাজে লাগায়?’

এ সময় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের কাছে জানতে চাওয়া হয়, উপদেষ্টাদের কেউ ‘সেফ এক্সিট’ নিচ্ছেন কি না। জবাবে তিনি বলেন, ‘এখন তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সেখানে বলাই আছে পরের নির্বাচনগুলো ওই সরকারের অধীনে হবে। আরেকটা কথা হচ্ছে, ফাইয়াজ আহমেদ তৈয়ব সাহেব চলে গেলেন—মানে কী? এটা বলার আগে বলতে হবে, ফাইয়াজ আহমেদ তৈয়ব সাহেব দেশে এসেছিলেন। উনি তো দেশে থাকতেন না। উনি কাজ করতেন নেদারল্যান্ডসে।

‘ওইখানেই তার পরিবার, ওইখানেই তার সংসার। উনি দেড়টা বছর পরিবার থেকে আলাদা থেকে রাষ্ট্রের এই দায়িত্বটা পালন করেছেন। এখন রাষ্ট্রের দায়িত্ব শেষ হয়েছে। তিনি তার পরিবারের কাছে ফেরত গেছেন। এখন এইটাকে যদি আপনি ভিন্নভাবে উপস্থাপন করেন— তাহলেতো সমস্যা। তিনি যে টেলিযোগাযোগ সেক্টরে রিফর্মগুলো করেছেন, এগুলো অনেকের পছন্দ হয়নি। তারাই বলছে, তিনি গোপনে চলে গেছেন।’

Link copied!