ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা ঢাকায় পৌঁছেছেন।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. মো. নজরুল ইসলাম নেপালের পররাষ্ট্রমন্ত্রী ও তার প্রতিনিধি দলকে স্বাগত জানান।
উল্লেখ্য, মঙ্গলবার সকালে প্রধান নির্বাচন কমিশনার এ এস এম নাসিরউদ্দিন জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্যদের শপথ কক্ষে নবনির্বাচিতদের শপথ পাঠ করাবেন। বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন।


