ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শিক্ষা নিয়ে রাজনীতি করবে না সরকার : শিক্ষা প্রতিমন্ত্রী

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০১:৩৯ পিএম
শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি : সংগৃহীত

শিক্ষা নিয়ে রাজনীতি করবে না সরকার, শিক্ষা নিয়ে দেশ গড়ব বলে মন্তব্য করেছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেন। নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পর আজই তার প্রথম কর্মদিবস।

তিনি বলেন, বাংলা-ইংরেজির পাশাপাশি শ্রমবাজারে প্রয়োজন আছে এমন ভাষাশিক্ষার ব্যবস্থা করা হবে। মাধ্যমিক স্তর থেকে শিক্ষার্থীদের জন্য খেলাধুলা বাধ্যতামূলক করা হবে। মাধ্যমিক পর্যায়ে কারিগরি শিক্ষাকে অন্তর্ভুক্ত করা হবে।


 
ববি হাজ্জাজ আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু মন্ত্রণালয়কে স্বচ্ছতা ও জবাবদিহির আওতায় আনা হবে।