× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০৭:২২ পিএম

জনপ্রশাসন মন্ত্রণালয়ে এখনো নিয়োগ হয়নি পূর্ণ মন্ত্রী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০৭:২২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

নতুন মন্ত্রিসভা গঠনের পর প্রকাশিত সরকারি গেজেট বিজ্ঞপ্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নেতৃত্ব নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। পূর্ণ মন্ত্রী নিয়োগ না হওয়ায় প্রশাসনিক মহলে এ নিয়ে আলোচনা চলছে।

প্রকাশিত প্রজ্ঞাপনে জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য আব্দুল বারীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তবে মন্ত্রণালয়ের প্রধান হিসেবে কোনো পূর্ণ মন্ত্রীর নাম উল্লেখ করা হয়নি।

প্রচলিত প্রশাসনিক রীতি অনুযায়ী, কোনো মন্ত্রণালয়ে পূর্ণ মন্ত্রী না থাকলে তা সাধারণত প্রধানমন্ত্রীর সরাসরি দায়িত্বে ন্যস্ত থাকে। কিন্তু সর্বশেষ গেজেট বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হয়নি। ফলে মন্ত্রণালয়টির তত্ত্বাবধান নিয়ে অনিশ্চয়তা আরও ঘনীভূত হয়েছে।

বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্ব পালন করছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারের কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ ও কেন্দ্রীয় ভূমিকা পালন করে থাকে। রাষ্ট্রের বেসামরিক প্রশাসন ব্যবস্থাপনা, নিয়োগ, পদোন্নতি এবং নীতিনির্ধারণী তদারকির মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব এ মন্ত্রণালয়ের অধীনে।

এ বিষয়ে ব্যাখ্যা জানার জন্য মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। একইভাবে, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) জাহেদা পারভীনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও মন্তব্য করতে রাজি হননি।

ফলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নেতৃত্ব ও তত্ত্বাবধানের বিষয়টি এখনো স্পষ্ট কোনো বার্তা প্রকাশ হয়নি।

Link copied!